অলিয়ার হলেন সেন্টার ফর ইসলামিক গাইডেন্সের প্রতিষ্ঠাতা। এ কেন্দ্রের আওতায় শ্রীলংকার কাট্টানকুডি শহরে একটি মসজিদ, মাদ্রাসা ও একটি লাইব্রেরি গড়ে তোলেন। কাট্টানকুডি হচ্ছে জাহরানের জন্মশহর। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
গত শুক্রবার শ্রীলংকার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “সন্দেহভাজন অলিয়ারের সঙ্গে জাহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। তাদের মধে আর্থিক লেনদেনের তথ্যও মিলেছে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইস্টার সানডেতে যেসব ব্যক্তি আত্মঘাতী হামলায় অংশ নিয়েছে তাদেরকে দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা শহরে প্রশিক্ষণ দেয়ার কাজে অলিয়ার জড়িত ছিলেন। ইস্টার সানডের হামলায় অন্তত ২৫০ ব্যক্তি নিহত হয়।
..................
300